নিজস্ব প্রতিবেদক:: বরগুনার আমতলীর সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।রোববার (২৭ আগস্ট) সকালে এক আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ঘোষণা দেন।ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) -এ কার্যক্রমের আয়োজন করেন।
আমতলী সদর ইউনিয়নের মানিকঝুরি গ্রামের বালুর মাঠে নাচনাপাড়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করার জন্য প্রায় ৫ শতাধিক কিশোর-কিশোরী ও মায়েদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।আমতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, আমতলী থানার নারী ও কিশোর-কিশোরী হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল, ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ। বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণার প্রেক্ষাপট বর্ণনা করেন ইয়ুথ ও ওয়াচ গ্রুপের সদস্য সবুজ আলম ও জেমিন বেগম।
সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণার ফলক উন্মোচন করেন।সভার সার্বিক দায়িত্বে ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, মনিটরিং কর্মকর্তা মো. শাওন, প্রকৌশলী সহায়তাকারী মো. ইব্রাহিম ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল, রাধা রানী ও খোকন দাস।