ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটককৃত দম্পতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে আটক করেছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) দুপুরে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন– আলমডাঙ্গা স্টেশনপাড়ার রেজাউলের ছেলে রবিউল হোসেন (২৬) এবং রবিউল হোসেনের স্ত্রী লিজা খাতুন (২২)।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ মহলদার সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল হোসেন ও লিজা খাতুনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন