বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটা থেকে বিদেশি মদ, আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে উপজেলার মুন্সিরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ মমিনুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার মাগুরাভাঙ্গা গ্রামের বাসিন্দা।অস্ত্রগুলো হলো, এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের ৫টি, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম একটি, ৫ রাউন্ড তাজা বুলেট, এক বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম হাসান মেহেদী বলেন, খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশে একটি যাত্রীবাহী বাসে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মদ নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেয় কোস্টগার্ড।পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের মুন্সিরহাট এলাকায় ঐ বাস থেকে যাত্রী নামানোর সময় গাড়ি তল্লাশি করা হয়। এ সময় বাসের মধ্যে বক্সে একটি বস্তায় এসব আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।তিনি আরো বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়- এ অস্ত্রগুলো ঢাকায় নেয়া হবে সেটি পাথরঘাটা রুট হয়ে নৌপথে যাওয়ার জন্যই পাথরঘাটা এসেছিল। পাথরঘাটাকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন তিনি। এর আগেও তিনি এ ব্যবসা বা চালানের সঙ্গে জড়িত ছিলেন।আটকৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।