চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে দ্বিতল বিশিষ্ট আধুনিক রেলস্টেশন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন | ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে দ্বিতল বিশিষ্ট আধুনিক রেলস্টেশন ভবন, কার পার্কিং, প্লাটফর্ম ও শেড পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের প্লাটফর্মের উপরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের ঊধ্বর্তন কর্মকর্তাগণ, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।