পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত ৫ যুবক
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ৫ যুবককে আটক করেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের কলম মিয়ার ছেলে রাজা মিয়া (২৬), একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে রোহান মিয়া (১৯) সমীর আলীর ছেলে রিয়াজ আলী, মন্টু মিয়ার ছেলে নাইমুল হাসান (১৯) এবং হামিদুল ইসলামের ছেলে আল্ ফাত্তাহ আল মামুন (১৯)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর থানাধীন গোয়ালপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের বন্দর মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ৩৬ বোতল ফেন্সিডিলসহ ৫ যুবককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার (৫ই অক্টোবর) আসামিদের চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।