অনলাইন ডেস্ক:: ময়মনসিংহে সরকারবিরোধী নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াতের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াজুল ইসলাম শাহীন (৩৯), রাকিবুল হাসান (২৮), মো শফিকুল ইসলাম হামিম (২৫), হুমাইয়ুন কবির (২৬), নেয়ামত উল্লাহ (১৯), মো. আওলাদ হোসেন (৩২) ও মাসুদ রানা (৪৩)। এ ছাড়া আরো দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে শহর বাইপাস সড়কে সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ৭-৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই শতাধিক জামায়াত নেতাকর্মী পালিয়ে যায়। পুলিশ সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়া আরো দুইজনকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়েছে।
আজ রবিবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ৩ নম্বর ফাঁড়ির ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না আসামিদের আদালতে পাঠান বলে জানায় পুলিশ।