চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: মা ইলিশের প্রজনন মৌসুমে চলতি বছরের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।

অবরোধের ২২ দিন মা ইলিশ আহরণ থেকে বিরত রাখতে চরফ্যাসন উপজেলার জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার ( ১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ১০ নং হাজারীগঞ্জ ইউনিয়নে ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
জেলেদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে দুই হাজার ছিয়াশি জন জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ শুরু করেন ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার।

এ সময় ট্যাগ অফিসার, ইউপি সচিব,ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।