পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটককৃত যুবক
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে। শুক্রবার (২৭শে অক্টোবর ২০২৩ খ্রি.) সকালে উপজেলার গয়েশপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল শেখ (৩২) জীবননগর থানাধীন নারায়ণপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবননগর থানার এসআই এস এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের চ্যাংখালী ব্রিজের উপর হতে ৬০ বোতল ফেন্সিডিলসহ শাকিল শেখ নামের একজনকে আটক করা হয়।
আটককৃত শাকিল শেখের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।