ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুইশত কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব পলিথিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া পলিথিন পরিবহন ও বাজারজাতকরণের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে লালমোহন বাজারের ব্যবসায়ী মো. ইকবালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।