নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন Rural Microenterprise Transformation project (RMTP) -এর আওতায় বিভিন্ন ইউনিয়নের খামারীদের মাঝে গাড়ল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (২২ নভেম্বর ) বিকাল ৪ টায় চরফ্যাসন পৌর এলাকায় পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) প্রধান কার্যালয় চত্বরে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃকামাল উদ্দিন গাড়ল পালন প্রদর্শনীতে আনুষ্ঠানিকভাবে ১০ জন খামারী’র মাঝে ৫টি করে গাড়ল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক(এসইপি) মোঃ হারুন অর রশিদ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জয়দেব মিস্ত্রীসহ এফডিএ’র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগন।

এদিকে গাড়ল পেয়ে এক প্রতিক্রিয়ায় চর নুরুল আমিনের খামারী মোঃ জাফর বলেন, পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) আমাকে প্রশিক্ষণ দিয়ে গাড়ল পালনে উদ্বুদ্ব করে। আজ সংস্থাটি’র অর্থায়নে গাড়ল পেয়ে আশা করছি, এই গাড়লগুলো লালন পালন করে নিজেকে স্বাবলম্বী করতে পারবো।