বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে এক কেজি গাঁজাসহ সাবিনা আক্তার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাবিনা আক্তার একই গ্রামের ইব্রাহিম পহলানের স্ত্রী।
পুলিশ জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া গ্রামে গাঁজা বিক্রি হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল। পরে ঘর তল্লাশি করে এক কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।
তালতলী থানার থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, সাবিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।