ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে। শনিবার (২৫শে নভেম্বর ২০২৩ খ্রি.) রাতে উপজেলার পেয়ারাতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্বাস আলী (৫৩) জীবননগর থানাধীন মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের দক্ষিণপাড়ার মৃত কাশেম মণ্ডলের ছেলে।
ডিবি জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই শিহাব উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পেয়ারাতলা জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ৫৫ বোতল বোতল ফেন্সিডিলসহ আব্বাস আলী নামের একজনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফেরদৌস (ওসি) ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।