বরিশাল প্রতিনিধি:: বরিশাল মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।শনিবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত ঐ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর করেছেন।

মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান।