ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় তাকে আটক করা হয়। আটককৃত সাইদুর রহমান (৩৯), জীবননগর পৌরশহরের হাসপাতাল পাড়ার মৃত রাহাত উল্লাহ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানার এসআই এস এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার রাতে জীবননগর পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে তাঁর বসতবাড়ি সংলগ্ন গোয়াল ঘরের সামনে হতে ১২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃত সাইদুর রহমানের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার (৯ই ডিসেম্বর) তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।