ভোলা প্রতিনিধি:: দশম বারের মতো ভোলা জেলার শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছেন লালমোহন উপজেলার ব্যবসায়ী ও ঠিকাদার মো. রাশেদুজ্জামান পিটার। এর আগে, ৮ বছর ধরে সর্বোচ্চ করদাতার এ সম্মাননা পেয়ে আসছেন তিনি।
মঙ্গলবার দুপুরে বরিশালের হোটেল গ্রান্ড পার্কে ২০২৩ সালের সেরা করদাতাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আঞ্চলিক কর অফিস। এতে এ বছরও রাশেদুজ্জামান পিটার ভোলা জেলার শীর্ষ করদাতার সম্মাননা পান। যার স্বীকৃতি স্বরূপ তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বরিশালের আঞ্চলিক কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।