ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযানে চালিয়ে ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে। আটককৃতদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে মোট ৫২ বোতল ফেন্সিডিল। এসব ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জীবননগর থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার (১৯শে ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাত সাড়ে ১১টার দিকে মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের জনৈক আসাদার ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ৩০ বোতল ফেন্সিডিলসহ মিন্টু মণ্ডল (৫০) নামের একজনকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের ধোপাখালী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এর আগে একইদিন বিকাল পৌনে ৫টার দিকে জীবননগর থানার এসআই সোহরাব হোসেন ও এএসআই শামিনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাবিবপুর-জীবননগরগামী পাকা রাস্তার উপর হতে ২২ বোতল ফেন্সিডিলসহ আনোয়ার হোসেন (৩০) নামের একজনকে আটক করা হয়। আটককৃত আনোয়ার হোসেন হাবিবপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার।