ছবি- শিক্ষক জাহিদুল ইসলাম

অনলাইন ডেস্ক:: মাদরাসা শিক্ষক জাহিদুল ইসলাম। একই প্রতিষ্ঠানের আয়ার সঙ্গে দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক তার। মাঝে মধ্যেই সেই আয়ার সঙ্গে একান্তে সময় কাটান ওই শিক্ষক। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় স্বামী বাড়িতে না থাকায় ওই আয়ার কাছে যান জাহিদুল ইসলাম। বিষয়টি বুঝতে পেরে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন প্রতিবেশীরা। এরপর ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায়। অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলাম মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক জাহিদুল ইসলামের সঙ্গে একই প্রতিষ্ঠানের আয়ার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। ঘটনার দিন আয়ার স্বামী বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যার দিকে জাহিদুল ইসলাম ওই বাসায় যান। এরপর তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন প্রতিবেশীরা। পরে ওই শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।

ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল বলেন, আপত্তিকর অবস্থায় পেয়ে ওই শিক্ষককে স্থানীয়রা গণধোলাই দিয়েছেন বলে জেনেছি।মালতিনগর শাহজালাল দাখিল মাদরাসার সুপার আবু সাঈদ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে শিক্ষক হিসেবে এমন ঘটনা ন্যক্কারজনক।মাদরাসা শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ওসি এনামুল হক।