নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগর ডিবি পুলিশ সাত লাখ ৪০ হাজার টাকার জাল নোটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার নগরীর বাসন থানাধীর নলজানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতপারা এলাকার মো. মাজহারুল ইসলাম (২৪) একই গ্রামের মো. শরীফ মিয়া (৩০) ও মো. জিয়াউর রহমান (৪০), সুনামগঞ্জের বিশ্বম্ভপুর থানার মাঝারটেক এলাকার মো. খোরশেদ আলম নবী (৪২) এবং গাজীপুররে শ্রীপুর থানার আবদার বাজার এলাকার মো. এনামুল হক (২৪)।
আজ বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. নাজির আহমেদ খান।
তিনি জানান, জাল নোট বেচা-কেনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার নলজানী এলাকার সুন্দরবন কুরিয়র সার্ভিসের সামনে থেকে প্রথমে এনামুল, জিয়াউর ও শরীফকে ৫১ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীঘরিচালা মুচিপাড়া এলাকা থেকে মাজহারুল ও খোরশেদ আলম নবীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬ লাখ ৮৯ হাজার টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।