পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপায় লোকালয়ে এসেছে দুটি চিত্রা হরিণ। বনের হরিণকে লোকালয়ে দেখতে পেয়ে ভিড় জমায় আশপাশের উৎসুক জনতা। এদিকে, হরিণ দুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের একটি তরমুজ ক্ষেত থেকে হরিণ দুটিকে উদ্ধার করে বন বিভাগ। হরিণ দুটি আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে ইউএনও মহিউদ্দিন আল হেলালের নির্দেশে বনে অবমুক্ত করা হবে।
জানা যায়, বন থেকে হরিণ দুটি চর আগস্তি গ্রামের সেলিম সরদারের তরমুজ ক্ষেতে ঢুকে তরমুজ গাছ খাচ্ছিল। এসময় ক্ষেতে কাজ করতে যাওয়া কৃষকরা দেখে স্থানীয় ফরেস্ট ক্যাম্পে জানায়। খবর পেয়ে বন বিভাগের চর আগস্তি ফরেস্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটিকে উদ্ধার করেন।
বন বিভাগ গলাচিপা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি গলাচিপা ইউএনও ও বন বিভাগের উপকূলীয় বন কর্মকর্তাকে জানানো হয়। পরে তাদের নির্দেশে গলাচিপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের চিকিৎসক চর আগস্তিতে আসেন। পরে তাদের তত্ত্বাবধানে হরিণ দুটির চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও মহিউদ্দিন আল হেলাল বলেন, হরিণ ধরার খবর জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে। হরিণ দুটিকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসাসেবা দিয়ে হরিণ দুটিকে আবার বনে অবমুক্ত করা হ