কোস্ট গার্ড জানিয়েছে, মেঘনা নদীর হরিণাঘাট এলাকায় অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।এ সময় হাতেনাতে দুটি ড্রেজার মেশিন এবং দুটি বাল্কহেড জব্দ করা হয়।
পাশাপাশি এসবের সঙ্গে জড়িত থাকায় ১৩ জনকে আটক করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ শ্রাবণ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মাশহাদ উদ্দিন নাহিয়ান।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করেন।