নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা) থেকেঃ
নতুন বই, নতুন বইয়ের গন্ধ,নতুন আনন্দ এই স্লোগানে ইংরেজি ২০২৪ সালের প্রথম দিনে চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সোমবার( ১ জানুয়ারি) সকাল ১১ টায় ৫শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন শ্রেণীর নতুন বই তুলে দিতে বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করা হয়।বই উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন আখন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু জাহের ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ। এ সময় অতিথিরা কোথাও কোন প্রকার বৈষম্য না রেখে সারা দেশের সকল শিক্ষার্থীর মাঝে বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণ প্রচলন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকে প্রত্যয়ী হওয়ার আহবান জানান।
পরে অতিথি বৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন । এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে।