ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খানকে গ্রেফতার করেছে র্যাব।শনিবার সন্ধ্যায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।তিনি বলেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খানের বিরুদ্ধে নাশকতার মামলাসহ এর আগে ৪টি মামলা পেন্ডিং ছিল সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।