ঝালকাঠি প্রতিনিধি ::ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি ও বিস্ফোরক মামলার পলাতক আসামি মো. সায়েম তালুকদারকে (২৭) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে শহরের ভিআইপির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত সায়েম তালুকদার ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাইফুল্লাহ তালুকদারের ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার গভীর রাতে বিস্ফোরক মামলার পলাতক আসামি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ সোমবার সকালে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তরের পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে।