প্রতিবছরের মতো পুলিশ ছাড়াও আনসার, র্যাবসহ অন্যান্য বাহিনী নিয়োজিত থাকবে।’জুবায়েরপন্থীদের প্রতিনিধি প্রকৌশলী মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা দুই গ্রুপ বসেছিলাম। সব বিষয়ে ফয়সালা হয়েছে। এখন কোনো ঝামেলা নেই।’ একই গ্রুপের শূরা সদস্য আহাম্মদ আলী বলেন, ‘৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
ফাঁকা জায়গার শামিয়ানা বিভিন্ন জেলা থেকে আসবে। ইজতেমার জায়গা বেড়েছে, তাই চাহিদাও বেড়েছে।’ তা ছাড়া দিয়াবাড়িতে থাকা শামিয়ানা আসবে বলে জানান তিনি।