নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন(ভোলা) : ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরফ্যাসন কারামাতিয়া কামিল ( এম, এ) মাদ্রাসার ২০২৪ সালের দাখিল ও ২০২২ সালের ফাযিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত এ
চরফ্যাসন কারামতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন পৌরসভার মেয়র মো : মোরশেদ, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, ওসি শাখাওয়াত হোসেন,
গভর্নিং বডি’র সদস্য বি হোসেন , উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ হুমায়ুন সরমান, উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান প্রমুখ।
পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।