ববরগুনা প্রতিনিধি:: রগুনার তালতলী উপজেলার আন্ধার মানিক নদীর তীর থেকে মাটি কেটে পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া ইটভাটায় নেয়ার অপরাধে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার শারিকখালি ইউপির আঙ্গার পাড়া খেয়াঘাট সংলগ্ন আন্ধার মানিক নদীর চরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় এক্সকাভেটর চালক ঢলুছরা কাউখালী রাঙ্গামাটি এ এলাকার মোজাম্মেল হকের পুত্র মহিউদ্দিনকে ১৫ দিন, এক্সকাভেটর চালকের সহযোগী চট্টগ্রাম রাঙ্গুনি এলাকার নুরুল হকের পুত্র খোরশেদ হককে ১৫ দিন ও শারিক খালি ইউপির আঙ্গারপাড়া এলাকার নদীর পাড়ের মাটি বিক্রেতা বল হরি রায় এর পুত্র নিপেন রায়কে দুই মাস এর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা। ওই অভিযানে মাটি বহনকারী ফেরি ও মাটি কাটার এক্সকাভেটর উদ্ধার করা হয়।
শারিক খালি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান বলেন, প্রকাশ্যে আন্ধার মানিক নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিলেন পটুয়াখালীর কলাপাড়া এলাকার যমুনা ব্রিকস এর মালিক। এ সময় সেখানে আমরা ও গ্রামবাসীরা নিষেধ করলে তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করছিলেন না। বিষয়টি ইউএনও থেকে জানালে তিনি ভ্রাম্যামাণ আদালতের সিদ্ধান্ত নেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, মাটি কাটার ফলে আন্ধার মানিক নদীর গতিপথ নষ্ট হয়ে যাচ্ছে।এছাড়াও মাটি কাটার কারণে আন্ধার মানিক নদীর পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই মাটি চুরি ও নদীর গতিপথ নষ্ট করার দায়ে অভিযুক্ত তিন ব্যক্তিকে ১জনকে দুই মাস ও অন্যদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।