ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার (১৮ই মার্চ ২০২৪) রাতে মোবাইল ফোনটি মালিকের হাতে তুলে দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান। এসময় উপস্থিত ছিলেন এসআই সৈকত পাড়ে।
জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ই জুলাই ২০২৩ তারিখ সকালে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রাম থেকে এক নারীর একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (VIVO Y12A) হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও মোবাইল ফোনটি না পেয়ে ওই নারী পরের দিন সকালে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে জীবননগর থানার এসআই সৈকত পাড়ে জিডির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হন। সোমবার রাতে মোবাইল ফোনটি মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ওই নারী জীবননগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জীবননগর থানার এসআই সৈকত পাড়ে এর আগেও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।