নিজস্ব প্রতিবেদক:: রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন থেকে হারিয়ে যাওয়া বিউটি চাকমা নামের এক পাহাড়ি তরুণীকে নয়দিন পর বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি আবুল হাসান খান।ওসি বলেন, গত ৩০ মার্চ সাজেকের নিজের বাসা থেকে বিউটি চাকমা বের হয়ে আর ফিরে আসেনি।
এরপর তার পরিবার সাজেক থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ তৎপর হয় এবং ৮ এপ্রিল বরিশাল শহর থেকে ওই তরুণীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।ভিকটিমের পরিবার তাদের মেয়েকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয় এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।