ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের নামাজ শেষে মানুষজন ভিড় করেছেন বিনোদনকেন্দ্রগুলোতে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রবেশের জন্য দর্শনার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছেন টিকিট।
এছাড়া ছোট-বড় পিকআপে বড় বড় সাউন্ড বক্স নিয়ে নাচতে নাচতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে উঠতি বয়সী কিশোর ও যুবক। সড়ক-মহাসড়কগুলোতে মোটরসাইকেলের ব্যাপক চাপ। গণপরিবহনেও দেখা যাচ্ছে উপচে পড় ভিড়।
সবমিলিয়ে রোজা শেষে নানা আয়োজনে মানুষজন উদযাপন করছে পবিত্র ঈদ-উল-ফিতর। অনেকেই বেড়াতে যাচ্ছেন আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে। মানুষজনের ঘোরাঘুরি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হবে সবধরনের শ্রেণি-পেশার মানুষের কর্মব্যস্ততা।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।