অলিউল্লাহ খান:: বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী জিরাইল আজিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২৪ সালের আলিম প্রথম বর্ষের ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সাবেক সফল সভাপতি মো: আবু হাওলাদার। নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যরা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি আবু হাওলাদার তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দ্বীনি জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।