ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের কালীগঞ্জে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাসুদ রানা (২৯) নামের এক যুবক র্যাবের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (১৫ই আগস্ট ২০২৪) দুপুরে কালীগঞ্জের নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা কালীগঞ্জ থানার ফয়লা গোরস্থান পাড়ার ইব্রাহিমের ছেলে।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা নামের একজনকে আটক করেন। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১০৩ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড ও চাবিসহ ১টি মোটরসাইকেল।
জব্দকৃত আলামতসহ আটক মাসুদ রানাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।