পটুয়াখালী প্রতিনিধি:: ‘চিকিৎসা হবে জনতার, হাসপাতাল হবে মানবতার’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, হাসপাতালে যে সকল দুর্নীতি ও অনিয়ম রয়েছে তার অবসান ঘটিয়ে চিকিৎসকদের রোগীদের সেবায় কাজ করতে হবে। হাসপাতালের ফ্রি ওষুধ রোগীদের প্রদান করতে হবে। ‘
টেষ্টের সরঞ্জামাদি আধুনিকায়ন করে সকল টেষ্ট হাসপাতালে করতে হবে। খাবারের মান উন্নত করতে হবে।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তত্বাবধায়কের কাছে ১০ দফা দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।