ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ই সেপ্টেম্বর ২০২৪) দিনগত রাতে উথলী বাসস্ট্যান্ড বাজারে চপল হার্ডওয়্যার ও রাজ ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী কীটনাশক বিক্রেতা রাশিদুল হোসেন রাজ বলেন, শনিবার সকালে দোকান খুলে দেখি দোকানের টিনসেড কাটা এবং মালামালের কার্টুন এলোমেলো করা। এতে আমার সন্দেহ হলে দোকানের মালামাল চেক করে দেখি দোকান থেকে লক্ষাধিক টাকার বিভিন্ন কোম্পানির কীটনাশক চুরি করে নিয়ে গেছে। এছাড়া ক্যাশড্রয়ার ভেঙে নিয়ে গেছে নগদ ১০ হাজার টাকা। একই রাতে চুরির ঘটনা ঘটেছে চপল হার্ডওয়্যার নামক অপর এক ব্যাবসা প্রতিষ্ঠানে।

চপল হার্ডওয়্যারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান চপল বলেন, রাজ ট্রেডার্সে চুরির আগে চোর প্রথমে আমার দোকানে প্রবেশ করে। চালের টিন খুলে শুক্রবার রাত ১১টা ২৮ মিনিটের সময় দোকানে প্রবেশের পর চোর প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে দোকানের ক্যাশড্রয়ার থেকে নগদ ১৫ হাজার টাকাসহ আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। আমার দোকানের সিসিটিভি ক্যামেরায় একজনকেই দেখা গেছে যার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।