ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার মাদকসম্রাজ্ঞী শিপরা বেগম (৭০) এবার ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনহ গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর ২০২৪) বিকাল পৌনে ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার বুজরুকগড়গড়ি গ্রামের বুদ্ধিমানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপরা বেগম বুজরুকগড়গড়ি গ্রামের বাবুল শেখের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসূত্রে জানা যায়, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা পৌরশহরের বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের নেৃতত্ব দেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান।
অভিযানকালে বুদ্ধিমানপাড়া থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপরা বেগমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, শিপরা বেগম ২টি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার নামে ২০টিরও বেশি মাদক মামলা চলমান রয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।