অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে ৪০ কেজি গাঁজা পাচারের সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার চাটমহর উপজেলার চাটমহর গ্রামের খন্দকার জাহাঙ্গীর আলমের ছেলে খন্দকার ইসতিয়ার আহমেদ রিয়াদ, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের গোলাম মাওলা হকার ছেলে মো. তাফসির ও মো. তাফসিরের ছোট ভাই মো. তামিম।আশুগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, সোমবার দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানে টোল প্লাজার সামনে থেকে প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

পরে প্রাইভেটকার তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।