নিজস্ব প্রতিবেদক:: পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় মো. আরিফুর রহমান সবুজ (৩৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে উপজেলার শ্রীরামকাঠী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজ উপ‌জেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রা‌মের আব্দুর রব শে‌খের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা‌বেক সভাপতি।

থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রা‌তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন নাজিরপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. ম‌শিউর রহমান।

না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফ‌রিদ ভুঁইয়া জানান, তার বিরুদ্ধে আগেই না‌জিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। উপজেলা বিএন‌পির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।