ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শুক্রবার (৮ই নভেম্বর ২০২৪) সন্ধ্যায় দর্শনা বাজারে মনোরঞ্জন মার্কেটের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা সাংবাদিক আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক আরিফ তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের উপদেষ্টা মোমিনুল ইসলাম, ভালোবাসার বন্ধনের সভাপতি রাসেল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক আইনাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মিয়া নুর নবী সুমন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক (শিক্ষা) দেলোয়ার হোসেন, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) নাসিম আহমেদ, সহকারী পরিচালক সোহেল আহমেদ ও আলমগীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের শুভাকাঙ্ক্ষী মাসুম বিল্লাহ, সাজু আহমেদ, সাংবাদিক আসহাবুল আলম, সাংবাদিক আহাম্মদ সগীর, আব্দুল হান্নান কালু, উজ্জ্বল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫ পাউন্ডের কেক কেটে চুয়াডাঙ্গা পরিবারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক (তথ্য ও প্রচার) সাংবাদিক আমিনুর রহমান নয়ন।