পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীতে মোহাম্মদ অলি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) মাছটি কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিক্রির জন্য আনেন তিনি। পরে হাসান আলী হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী ৭০০ টাকা কেজি দরে ৯ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন। হাসান আলী হওলাদার এই পাঙ্গাস মাছটির দাম হেকছেন ৮০০ টাকা কেজি।এর আগে সকালে মোজাম্মদ অলির জালে মাছটি ধরা পড়ে।