অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। মাত্র চার ঘণ্টায় ৬ কোটি টাকা গণনা করা হয়েছে। এখনো চলছে গণনার কাজ।

টাকা গণনা কাজে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন সেনা সদস্য, ১৭ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার সদস্য, ২৮২ জন মাদরাসার শিক্ষার্থী, ৩৬ জন শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেছেন।

পাগলা মসজিদ কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া ৪ ঘণ্টায় ৬ কোটি টাকা গণনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক খুলে ২৯ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় এনে গণনার কাজ শুরু হয়। এর আগে, সর্বশেষ গত ১৭ আগস্ট পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩ মাস ২৬ দিনে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া যায়। এছাড়া দানবাক্সে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।