পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌরশহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।