বরিশাল প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জের ‘পাদ্রিশিবপুর ক্যাথলিক চার্চ’ পথ প্রদশিকা কুমারী মারিয়া গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের উৎসব বড়দিনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে গীর্জা পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বাকেরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম। এ সময় সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।