বরিশাল প্রতিনিধি:: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।বুধবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
মারামারির বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। সমাবেশস্থলের বাইরে একটি তুচ্ছ ঘটনার জেরে কিছু লোকজন এ ঘটনা ঘটিয়েছে।এর আগে, একই স্থানে সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে নগরীতে পৃথক র্যালি বের করে জেলা ও মহানগর ছাত্রদল।
সমাবেশে উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।এদিকে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সভাপতিত্বে সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।