গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ কম্বল বিতরণ করেছে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে গাজীপুর মহানগরের জয়দেবপুর রেলওয়ে জংশন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের আশেপাশ এলাকায় ওই কম্বল বিতরণ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন দুর্যোগকালীন মুহুর্তে আন্তরিকতা, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের অসহায়, দুঃস্থ ও নিপীড়িত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জাহিদুল করিমের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে গাজীপুর মহানগনেন জয়দেবপুর রেলওয়ে জংশন এবং কোনাবাড়ী ফ্লাইওভারের আশেপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে ২০০টির বেশি কম্বল বিতরণ করেন।