নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান, ছাগলদী নেছারিয়া দাখিল মাদ্রাসায় আজ ৩ মার্চ ২০২৫রোজ সোমবার পবিত্র রমজান ও কুরআন নাজিলের মাস উপলক্ষে মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলদী নেছারিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সুপার হযরত মাওলানা সাইফুল ইসলাম খান, মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত পৃষ্ঠপোষক, আলহাজ্ব চেরাগ আলী খান, ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, সিরাজুল ইসলাম খান, নির্বাহী সদস্য, তানজিল আহমেদ হৃদয়, এবং মাদ্রাসার শিক্ষক, হযরত মাওলানা মাকসুদুর রহমান।
এসময় আরও উপস্থিতিত ছিলেন ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী ছাত্রনেতা ফাহাদ খান এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীর, মাঝে মোঃ সাইদুল ইসলাম খান, গাজী তারেক, ও আলতাব হোসেন খান উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এর ক্রমবর্ধমান সফলতা কামনা করেন। তারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মিজানুর রহমান খানকে এই ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানটি সাইদুল ইসলাম খানের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।