চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাসনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)
এর আওতায় বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে উন্নত জাতের মুররাহ্ ষাড় মহিষ
বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ ) সকাল ১১ টায় চরফ্যাসন পৌর এলাকায় পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) প্রধান কার্যালয় চত্বরে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে ৫ জন উদ্যোক্তার মাঝে ২টি করে উন্নত জাতের ১০ টি ষাড় মহিষ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা লাইভস্টক অফিসার( ভারপ্রাপ্ত) ডা. মো: রাজন আলী, এফডিএ’র সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পারসন শংকর চন্দ্র দেবনাথ, প্রকল্পের ব্যবস্থাপক ডা. সাদ্দাম হোসেন সহ এফডিএ’র কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগন।
উন্নত জাতের ষাড় মহিষ পেয়ে এক প্রতিক্রিয়ায় নুরাবাদের কাচিয়া খালীর মহিষের খামারের উদ্যোক্তা শাহে আলম বলেন, দীর্ঘসময় ধরে মহিষ পালন করি, বর্তমানে আমার কাছে ৪৬ টি দেশীয় জাতের মহিষ রয়েছে,
উন্নত জাতের মুররাহ্ মহিষ দ্রুত বর্ধনশীল, এই জাতের মহিষ থেকে বেশি পরিমানে দুধ ও মাংস পাওয়া যায়। তাই এতদিন মুররাহ্
জাতের মহিষ পালনের আগ্রহী ছিলাম।
আজ পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর কাছ থেকে মুররাহ্ ষাড় মহিষ পেয়েছি।