নিজস্ব সংবাদদাতা :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে  মধ্যম মহেশপুর গ্রামের প্রবাসি আব্দুল জলিল জোমাদ্দারের সাথে প্রতিবেশী প্রতিপক্ষ মোঃ জাহাঙ্গী চৌকিদার, মোঃ মকিম চৌকিদার, মোঃ মন্টু চৌকিদারের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও একাধিক মামলা চলে আসছে।

উক্ত জমি নিয়া প্রবাসি আব্দুল জলিল জোমাদ্দারে স্ত্রী মাহিনুর বেগমের দায়ের করা মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন মামলা নং ৪৮৪৮/২০২৪ চলমান আছে। উক্ত মামলায় গত ১৩ জানুয়ারি তফসিল বর্ণিত সম্পত্তিতে এক বৎসরের জন্য উভয় পক্ষকে (স্থিতিবস্থার) থাকার আদেশ প্রদান করেন। কিন্তু উক্ত আদেশ অমান্য করিয়া গায়ের জোরে মামলা ভুক্ত উক্ত জমি নানা ভাবে জবর দখল করছে মোঃ জাহাঙ্গী চৌকিদার, মোঃ মকিম চৌকিদার,মো: মন্টু চৌকিদার। গত ১৪ মার্চ হাইকোর্টে নির্দেশ অমান্য করে বিরোধী সম্পত্তিতে একটি গভীর নলকূপ স্থাপন করে প্রতিপক্ষরা। যে ঘটনায় প্রবাসি আব্দুল জলিল জোমাদ্দারের স্ত্রী মাহিনুর বেগম বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ দায়ের করলেও থানা পুলিশ কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে প্রবাসী জলিল জোমাদ্দারের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

প্রবাসি আব্দুল জলিল জোমাদ্দারের স্ত্রী মাহিনুর বেগম বলেন, আমার স্বামী দীর্ঘ ১৬ বছর ধরে বাহারাইনে বসবাস করে আসছে। আমি আমার এক ছেলে সন্তান নিয়ে বসত করে বসবাস করে আসছি। প্রতিপক্ষরা বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছে। থানায় দুটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বিরোধী সম্পত্তিতে হাইকোর্ট (স্থিতিবস্থার) আদেশ প্রদান করেছে। আমরা উভয় পক্ষকে বিরোধী সম্পত্তিতে নির্মাণ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি। কেউ যদি হাইকোর্টের নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।