তরুন সমাজসেবক সৌদি প্রবাসী শাহাদাত হোসেন তালুকদার- ছবি  আপডেট নিউজ 

নিজিস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জবাসীসহ সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গারুড়িয়া ইউনিয়নের স্বপ্নচারী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা তরুন সমাজসেবক সৌদি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন তালুকদার। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জীবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই।

মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন! সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা