ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তপু মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ই এপ্রিল ২০২৫) রাতে উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তপু মিয়া আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া গ্রামের স্টেশনপাড়ার মৃত হায়দার আলীর ছেলে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্পের আইসি এসআই মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার রাত ৯টার দিকে আন্দুলবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের দরগা চৌরাস্তা মোড় হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তপু মিয়া নামের একজনকে আটক করা হয়। আটক তপু মিয়ার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন সিনিয়র স্টাফ রিপোর্টার।