ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নজরুল ইসলাম (৫৫) নামের একজনকে আটক করেছে। শনিবার রাতে দর্শনা পৌরশহরের মোহাম্মদপুর-আজিমপুরগামী রাস্তার ব্রিজের উপর হতে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর থানার বেজারা ভাটরা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনার মোহাম্মদপুর-আজিমপুরগামী রাস্তার ব্রিজের উপর হতে নজরুল ইসলাম নামের একজনকে আটক করেন। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় দুই হাজার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, এক কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেন্সিডিল।
আটক নজরুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।