রিপোর্ট অলিউল্লাহ :: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী খয়রাবাদে ১০ মে শনিবার বাজার সংলগ্ন দারুস সা’আদ খানকায়ে কেরামতিয়ার উদ্যোগে ইছালে সওয়াব ওয়াজ মাহফিলে মুসল্লিদের ঢল। উক্ত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি ফররুখ ছেয়ার সিদ্দিকী আল- কুরাইশী পীর সাহেব জৈনপুরী ভারত ! বিশেষ অতিথি ছিলেন, পীর কেবলার একমাত্র সন্তান আলহাজ্ব হযরত মাওলানা আহম্মদ সা’আদ সিদ্দিকী আল কুরাইশী!

ওয়াজ করেন, মাওলানা মনজুরুল হুসাইন খতিব ঢাকা, বাকেরগঞ্জের খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্জ্ব হযরত মাওলানা সৈয়দ মোয়াজ্জেম হোসেন খলিফা জৈনপুরী, অধ্যক্ষ সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়ার মাদরাসা!

আরও ওলামাগন উপস্থিত থাকিয়া তাদের মুল্যবান ওয়াজ নছিয়ত পেশ করেন। অএ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ খয়ারাবাদ বাজারের ব্যাবসায়ী বৃন্দ মাহফিলে অংশ গ্রহন করেন। প্রধান অতিথির বয়ানের পরে আখেরি মোনাজাত করে আল্লাহর কাছে সমস্ত মুসলিম উম্মাহর জন্য ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য দোয়া করা হয়, শেষে সকলকে তবারক বিতরণ করা হয়।